GadgetNest.com.bd - ওয়ারেন্টি নীতি
সর্বশেষ হালনাগাদ: [03-04-2026]
গ্যাজেটনেস্ট ডটকম ডটবিডি-তে আপনার কেনাকাটার জন্য ধন্যবাদ। আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর থেকে সংগ্রহ করা ১০০% জেনুইন গ্যাজেট সরবরাহ করি। আমাদের ওয়ারেন্টি নীতি স্বচ্ছ ও গ্রাহকবান্ধব। আপনার কেনাকাটার অভিজ্ঞতা যেন সম্পূর্ণ ঝামেলামুক্ত হয়, সেটিই আমাদের লক্ষ্য। আমরা গ্যারান্টি দিচ্ছি যে Gadgetnest.com.bd-এ বিক্রিত প্রতিটি পণ্য একদম নতুন এবং অব্যবহৃত। যদি আপনি কোনো "ক্ষতিগ্রস্ত (Damaged)" বা "নকল (Not Genuine)" পণ্য পেয়ে থাকেন, তবে আপনি অভিযোগ জানাতে পারেন। আপনার অভিযোগ পাওয়ার 5-7 দিনের মধ্যে আমরা আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ ।
১. ওয়ারেন্টি সময়কাল:
- যেসব পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য, সেসব প্রতিটি পণ্যের সাথে একটি ওয়ারেন্টি স্টিকার পণ্যের গায়ে লাগানো থাকে।
- পণ্য কেনার তারিখ থেকে স্টিকারে উল্লেখিত নির্দিষ্ট সময়ের জন্য ওয়ারেন্টি বৈধ (যেমন: ৭দিন , ৩ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি)।
- স্টিকারে যত দিন লেখা থাকবে, তত দিন পর্যন্ত ওয়ারেন্টি কাভারেজ থাকবে।
২. ওয়ারেন্টি স্টিকার শর্ত:
- পণ্যের বক্স ও বক্সের গায়ে থাকা ওয়ারেন্টি স্টিকার অবশ্যই অক্ষত ও পঠনযোগ্য থাকতে হবে।
- পণ্যের বক্স ও বক্সের গায়ে থাকা ওয়ারেন্টি স্টিকার ছিঁড়ে গেলে, মুছে গেলে বা বিকৃত করা থাকলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
- কোনো অবস্থাতেই অন্য স্টিকার অন্য কোনো পণ্যে স্থানান্তর করা যাবে না।
৩. ওয়ারেন্টিতে কী কাভারেজ থাকে?
নিম্ন বর্ণিত সমস্যাগুলো থাকলে বিনামূল্যে সার্ভিস/রিপ্লেসমেন্ট পাবেন:
- ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট: কোন পণ্যের ভিতরের কোনো অংশে উৎপাদনগত ত্রুটিপূর্ণ থাকলে।
- পাওয়ার অন না হওয়া: প্রোডাক্ট খোলার পর স্বাভাবিক ব্যবহারে হঠাৎ চালু না হলে।
- স্ক্রিন বা বিল্ট-ইন কম্পোনেন্ট ডেফেক্ট: স্বাভাবিক ব্যবহারে স্ক্রিনে ডট, লাইন বা ফাংশন নষ্ট হলে (ফিজিক্যাল ড্যামেজ ছাড়া)।
- ব্যাটারী বা চার্জিং পোর্ট ইস্যু: স্বাভাবিক ব্যবহারে দ্রুত চার্জ না নেওয়া বা চার্জিং পোর্ট নষ্ট হলে (তরল বা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া)।
৪. যে সকল ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়:
নিচের কারণে পণ্য নষ্ট হলে ওয়ারেন্টি বৈধ হবে না এবং সার্ভিস চার্জ সাপেক্ষে হবে:
- পণ্যের গায়ে ফাটল, দাগ, পড়ে গিয়ে ভাঙা বা ফিজিক্যাল ড্যামেজ থাকলে।
- পানির দাগ, তরল পদার্থ পড়ে নষ্ট হলে (লিকুইড ড্যামেজ)।
- অননুমোদিত মেরামত বা কোনো লোকাল শপে খুলে ফেলা থাকলে।
- সাধারণত কোন ভোল্টেজের সমস্যা (পাওয়ার সার্জ) বা ভুল চার্জার ব্যবহার করলে।
- প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, বজ্রপাত, আগুন) বা চুরি-ছিনতাইয়ের কারণে ক্ষতি।
- পণ্যের বক্স ও বক্সের গায়ে থাকা ওয়ারেন্টি স্টিকার অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত থাকলে।
৫. কীভাবে ওয়ারেন্টি ক্লেইম করবেন?
👉স্টেপ ১: পণ্যের গায়ের ওয়ারেন্টি স্টিকার পরিষ্কারভাবে ছবি তুলে রাখুন।
👉স্টেপ ২: ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমাদের ফেইসবুক পেজ/ হোয়াটসঅ্যাপ/ইমেইলে অর্ডার আইডি ও সমস্যার বিবরণ দিন।
👉স্টেপ ৩: পণ্য আমাদের ঠিকানায় পাঠাতে হবে। ওয়ারেন্টি ক্লেইম করার জন্য অবশ্যই বক্স এবং সব এক্সেসরিজ জমা দিতে হবে।
👉স্টেপ ৪: আমাদের টেকনিশিয়ান পরীক্ষা করে জানাবেন ওয়ারেন্টি কাভারেজ হচ্ছে কিনা।
👉স্টেপ ৫: কাভারেজ হলে বিনামূল্যে মেরামত/রিপ্লেস করে ফেরত দেওয়া হবে।
⚠️ সতর্কতা: পণ্য ফেরত পাঠানোর সময় ভালো করে প্যাক করবেন। পরিবহনে নতুন কোনো ক্ষতি হলে তা আপনার দায়িত্বে হবে।
৬. রিপ্লেসমেন্ট নীতি:
- একই সমস্যা একাধিকবার (সর্বোচ্চ ২ বার) মেরামতের পরও সমাধান না হলে রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
- পুরো ওয়ারেন্টি মেয়াদে মাত্র ১ বার রিপ্লেসমেন্ট পাওয়া যাবে।
রিপ্লেসমেন্ট পণ্যের ওয়ারেন্টি মূল স্টিকারের অবশিষ্ট সময় পর্যন্ত থাকবে।
- রিপ্লেসমেন্ট বা সমস্যা সমাধানে ৩-৪ সপ্তাহ সময় লাগে। অর্ডার করার আগে এই সময়সীমার বিষয়ে একমত হতে হবে।
৭. কোনো প্রকার মানি-ব্যাক গ্যারান্টি নেই
- আমরা রিফান্ড বা টাকা ফেরত দেই না। শুধুমাত্র মেরামত বা সমমূল্যের পণ্য রিপ্লেস করে দেওয়া হয় (শুধু সাপ্লাই ও স্টক থাকলে)।
৮. যোগাযোগ করুন:
ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের সাথে কথা বলুন:
- 📧 ইমেইল: support@gadgetnest.com.bd
- 📞 হোয়াটসঅ্যাপ/ফোন: +8801567820016
- 🏢 ঠিকানা: House: 22 Road: 04 Satmosajid Housing, Mohammadpur
GadgetNest.com.bd - Warranty Policy
Last Updated: [03-04-2026]
Thank you for shopping at GadgetNest.com.bd. We sell only genuine gadgets sourced directly from official distributors. This warranty policy is clear, fair, and based on the warranty sticker attached to each product.
1. Warranty Period
For all products where warranty applies, a warranty sticker is placed on the product itself.
The warranty is valid for the specific period mentioned on the sticker from the date of purchase (e.g., 7 days, 3 months, 6 months, 1 year, etc.).
The warranty coverage will remain for as many days as written on the sticker.
2. Warranty Sticker Conditions
The product box and the warranty sticker on the box must remain intact and readable.
If the warranty sticker on the product box is torn, erased, or tampered with, the warranty will be considered void.
Under no circumstances can a sticker be transferred to another product.
3. What Does the Warranty Cover?
You will receive free service or replacement for the following issues:
Manufacturing Defect: If any internal part of the product has a factory fault.
Power Failure: If the product suddenly does not turn on under normal use after opening.
Screen or Built-in Component Defect: If the screen shows dots, lines, or functions fail under normal use (without physical damage).
Battery or Charging Port Issue: If the battery drains unusually fast or the charging port fails under normal use (without liquid or physical damage).
4. Cases Where Warranty Does NOT Apply
The warranty will not be valid in the following cases, and service charges will apply:
If the product has cracks, stains, damage from dropping, or any physical damage.
Liquid damage – water or any other liquid inside the product.
Unauthorized repair – the device has been opened or repaired by a local shop.
General voltage issues (power surge) or use of an incorrect charger.
Damage from natural disasters (flood, lightning, fire) or theft/robbery.
If the product box and the warranty sticker on the box are missing or damaged.
5. How to Claim Warranty
👉 Step 1: Take a clear photo of the warranty sticker on the product.
👉 Step 2: Within the warranty period, contact us on our Facebook Page / WhatsApp / Email with your order ID and problem description.
👉 Step 3: You must send the product to our address. To claim warranty, you must submit the box and all accessories.
👉 Step 4: Our technician will inspect the product and inform you if the warranty applies.
👉 Step 5: If covered, we will repair or replace the product for free and send it back.
⚠️ Caution: Pack the product carefully when returning. Any new damage during transport will be your responsibility.
6. Replacement Policy
If the same issue is not solved after multiple repair attempts (maximum 2 times) , a replacement will be provided.
Only 1 replacement is allowed during the entire warranty period.
The replacement product will carry the remaining warranty period from the original sticker.
Replacement or resolution of the problem may take 3–4 weeks. You must agree to this timeframe before placing your order.
7. No Money-Back Guarantee
We do not offer refunds. Only repair or replacement with an equivalent product (subject to supply and stock availability).
8. Contact Us
For any warranty-related issue, reach out to us:
- 📧 Email: support@gadgetnest.com.bd
- 📞 WhatsApp/Phone: +8801567820016
- 🏢 Address: House: 22, Road: 04, Satmosajid Housing, Mohammadpur